কৃষকের ধান কেটে মাড়াই করে দিলো ছাত্রলীগ

Sreebordi News picকরোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে লকডাউন থাকায় বিপাকে পড়েছে কৃষকরা। শ্রমিক সংকটে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্দেশে শেরপুরের শ্রীবরদীতে এক গরীব কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলার গোশাইপুর ইউনিয়নের দরিদ্র কৃষক জয়নাল আবদীনের অর্ধেক জমির ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দেয় শ্রীবরদী উপজেলা ছাত্রলীগ।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল হক জেনারেল, সদস্য মনিরুজ্জামান রুমান, হাসানুজ্জামান, পৌর ছাত্রলীগ ও গোশাইপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ অন্যান্য নেতারা।