বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বাস চাপাজামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় রফিকুল ইসলাম (৫০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রফিকুল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় গ্রামের ফসি উদ্দিনের ছেলে।



শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রৌমারী সড়কে বাট্টাজোড় ইউনিয়নের কলুবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, ঢাকা রাজধানী পরিবহনের একটি বাস বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে চালক রফিকুল গুরুতর আহত হয়। পরে তাকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার গুরুত্বর হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথেই রফিকুল মারা যায়।

এসআই খোরশেদ আলম জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। বাসটিকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।