বকশীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, পাঁচ দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সে বকশীগঞ্জে নিজ বাড়িতে আসে। শুক্রবার (২৯ মে) শ্বাসকষ্ট নিয়ে উপজেলা হাসপাতালে আনা হয় তাকে। এ সময় অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহে রেফার করা হয়। কিন্তু পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ না নিয়ে বাড়ি নিয়ে রাখে। পরে শনিবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জমশেদ খোন্দকার বলেন, 'তাকে নিরাপদ দূরুত্ব বজায় রেখে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে। মৃত্যুর পর তার ও পরিবারের ১০ সদস্যের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে।'