করোনা ‘নেগেটিভ’ হলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য

ফরিদুল হক খান দুলালকরোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। গত ১৭ জুন তৃতীয় বারের মতো তার নমুনা সংগ্রহ করে ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৯ জুন) রাতে তার রিপোর্টে করোনা ‘নেগেটিভ’ আসে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপি (সংসদ সদস্য) মহোদয় ছাড়াও দলের আরও সাত জনের রির্পোট ‘নেগেটিভ’ এসেছে।

তিনি জানান, একই দিন আরও যে সাত জন করোনা মুক্ত হয়েছেন তারা হলেন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম, পলবান্ধা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিন মিয়া এবং নকিব উদ্দিন ও ফারজানা মিনি।

প্রসঙ্গত, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের শরীরে গত ৪ জুন করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। তিনি বাড়ি থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলেন।