সরিষাবাড়ীতে বানভাসিদের মাঝে ত্রাণ ও গো-খাদ্য বিতরণ

ত্রাণ হাতে পেয়ে খুশি বানভাসিরাজামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ও কামরাবাদ ইউনিয়ন এবং পৌরসভায় আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং গো-খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সারাদিন এ কার্যক্রম চলে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের নির্দেশনায়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দীন আহমেদ, যুবলীগ নেতা মুকুল, তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈমসহ উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ কর্মীরা।