প্রবীণ এই রাজনীতিক ও আইনজীবী লিভারের সমস্যায় ভুগছিলেন। বুধবার (২২ জুলাই) তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা’সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ আইনজীবী সমিতি ও বাদ জুম্মা ময়মনসিংহ জিলা স্কুল মাঠে এবং বাদ আসর তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা। এর আগে ওয়াজেদুল ইসলামের লাশ ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসক্লাবের সাংবাদিক ও কর্মকর্তারা।
ওয়াজেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ওয়াজেদুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবন ও রাজনৈতিক ক্যারিয়ারের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।