তিনি নেত্রকোনা শহরের মোক্তারপাড়াস্থ মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির ছয়বারের সভাপতি, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের দীর্ঘকালীন সাবেক কমান্ডার ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত নেত্রকোনা জাসদের (রব-জলিল) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) শহরের জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার এবং বড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে নেত্রকোনা শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি, মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দীন খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন, নেত্রকোনা সেক্টর’স কমান্ডার ফোরোমের সভাপতি শামসুজ্জোহা প্রমুখ শোক প্রকাশ করেছেন।