জামালপুরের সরিষাবাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী মোজাফফর হোসেন মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠির হাট এলাকায় একটি চায়ের দোকানে দুর্বৃত্তের গুলিতে ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হানিফ মারা যান। এসময় গুলিবিদ্ধ হন মোজাফফর। গুরুতর আহত অবস্থায় ওইদিন রাতেই তাকে ময়ময়নসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
/এআর/এসটি/