জামালপুরে অবৈধ বালু বহনকারী ট্রাক্টর আটক

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক্টর আটক করা হয়েছে।শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে বালু বোঝাই একটি  ট্রাক্টর আটক করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কড়ইতার রাজনগর এলাকার প্রত্যন্ত চরাঞ্চল থেকে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দল দিনে-রাতে যমুনার চর থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এরই ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।পরে  ট্রাক্টরটির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ইসলামপুর থানার এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বালু বোঝাই ট্রাক্টরটি আটক করা গেলেও এর চালককে গ্রেফতার করা যায়নি।

/এআর/