দুর্ঘটনা থেকে রক্ষায় মহাসড়কে মিলাদ-দোয়া

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ও বিপদ-আপদ থেকে রক্ষায় ত্রিশালের বৈলরের মঠবাড়ী এলাকায় স্থানীয়দের ব্যানারে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়কটির পাশে এই দোয়া অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী বিশেষ এ দোয়ার অনুষ্ঠানে কয়েকশ মানুষ মহাসড়কের পাশে অংশ নেন।

Screenshot_20210820-151732_Messenger

এ সময় মহাসড়কে এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দুর্ঘটনা ও বিপদ-আপদ থেকে রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।