জামালপুর শহরের বসাক পাড়ায় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর বাসভবন নির্মাণে ৬০-৭০ টি গাছ কাটা হয়েছে। গাছগুলো কাটার সময় দরপত্র আহ্ববানের নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এসব গাছের দাম লক্ষাধিক বলে জানা গেছে। গাছগুলো বেহাত হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।
বুধবার (১৭ নভেম্বর) সরজমিনে দেখা যায় বাসভবন বানাতে নির্ধারিত স্থানের বেশিরভাগ গাছ কাটা হয়েছে। কিছু মরা গাছ এখনও দাঁড়িয়ে আছে। সেগুলোও কাটার প্রক্রিয়া চলছে।
জামালপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না বলে জানান।