জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করেছেন জেলার সাংবাদিকরা। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের বকুলতলা চত্বরে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সুশান্ত কানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক ইউসুফ আলী, এম এ জলিল, জাহাঙ্গীর সেলিম, আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।
এ সময় পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের বকুলতলা চত্বর থেকে মৌন মিছিল এরপর ফৌজদারি মেড়ে বিক্ষোভ সমাবেশ হবে। রবিবার সকাল ১০টায় জেলার সব উপজেলার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করা হবে। পুলিশ সুপারের প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিকরা।
গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের জানাতে ডাকেন পুলিশ সুপার। ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে ‘পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি’
দেন।