নেত্রকোনার যুবদল কর্মী অঞ্জন কুমার ভুট্টো হত্যা মামলার প্রধান আসামি অনুকূল আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন।
আসামি অনুকূল আজাদ নেত্রকোনা সদর উপজেলার বায়রাউড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৪ জুলাই নেত্রকোনা শহরের আনন্দ বাজারে সাইফুল ইসলাম বাবলুর চেম্বারে যুবদল কর্মী অঞ্জন কুমার দাস ভুট্টোকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় তিনজনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা আরতী রানী দাস। অভিযুক্ত তিনজন হলেন সাইফুল ইসলাম বাবলু, ডা. টিটু সাহা ও অনুকূল আজাদ।
সূত্রটি আরও জানায় সাইফুল ইসলাম বাবলু,তার কর্মচারী রিপনকে ও পরের রাতে ডা. টিটু সাহাকে গত বছরই গ্রেফতার করে মডেল থানা পুলিশ। অনুকূল আজাদ ছিলেন অধরা। নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, দীর্ঘদিনের চেষ্টার পর অনুকূল আজাদকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
/জেবি/এইচকে/