স্টেশনে অতিরিক্ত দামে ট্রেনের টিকিট বিক্রি করায় একজনকে গ্রেফতার

জামালপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনের ১৩টি টিকিটসহ একজনকে গ্রেফতার করেছে করা হয়েছে। শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন।

ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩৬)। তিনি জামালপুর পৌর শহরের সাহাপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক হাসান মোহাম্মদ জানান, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জামালপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অতিরিক্ত দামে ট্রেনের টিকিট বিক্রি করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইউনিট ইনচার্জ মাজেদুল ইসলাম কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।