ময়মনসিংহের ছয়টি আসনে স্বতন্ত্রের কাছে হারলো নৌকা-লাঙ্গল

ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ছয়টিতে স্বতন্ত্র ও চারটিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি একটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। রবিবার (০৭ জানুয়ারি) এই ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

ঘোষিত ফলে দেখা গেছে, ময়মনসিংহ-১ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ৯৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আরেং নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৮৯২ ভোট।

ময়মনসিংহ-২ আসনে শরীফ আহমেদ নৌকা প্রতীকে দুই লাখ ৬০ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৫ ভোট।

ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারের কম থাকায় ফল ঘোষণা স্থগিত করা হয়েছে। নৌকা প্রতীকে নিলুফার পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

ময়মনসিংহ-৪ আসনে মোহিত উর রহমান শান্ত নৌকা প্রতীকে এক লাখ ৪৭ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক শামীম ট্রাক প্রতীকে পেয়েছেন এক লাখ তিন হাজার ৫৪৬ ভোট।

ময়মনসিংহ-৫ আসনে নজরুল ইসলাম ট্রাক প্রতীকে ৫২ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন আহমেদ মুক্তি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৬৮ ভোট। 

ময়মনসিংহ-৬ আসনে আবদুল মালেক সরকার ট্রাক প্রতীকে ৫২ হাজার ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেম উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ ভোট। 

ময়মনসিংহ-৭ আসনে এবিএম আনিসুজ্জামান ট্রাক প্রতীকে ৭১ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন মাদানি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট। 

ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীকে ৫৬ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট।

ময়মনসিংহ-৯ আসনে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আবেদীন খান তুহিন ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট। 

ময়মনসিংহ-১০ আসনে ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীকে দুই লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন সাত হাজার ৫১৯ ভোট।

ময়মনসিংহ-১১ আসনে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজিম উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।