মঙ্গলবার আদালত পরিচালনাকালে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ ভঙ্গ করে দেয়ালে পোস্টার লাগানোর কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রাথী মো. সেলিম মিয়া (নৌকা প্রতীক), আ. আহাদ খান (মোটর সাইকেল প্রতীক), মো. আব্দুর রাজ্জাক (আনারস প্রতীক), মো. ইদ্রিছ মিয়া (ধানের শীষ প্রতীক), সাধারণ সদস্য প্রার্থী মো. হান্নান মিয়া (বৈদ্যুতিক পাখা), ০৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. ইসলাম উদ্দিন (মোরগ প্রতীক) এবং ০১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. বুলবুল ইসলাম (মোরগ প্রতীক) প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
/এআর/