শিশু পেটানোর অভিযোগে পৌর কাউন্সিলর গ্রেফতার

জামালপুরএতিম শিশুকে পেটানোর অভিযোগে জামালপুর পৌর কাউন্সিলর জামাল পাশাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে হাজতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, সমাজ সেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জামালপুর সরকারি শিশু পরিবার (এতিমখানার) শিশু অষ্টম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান শ্রাবণের সঙ্গে বুধবার বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে কাউন্সিলর জামাল পাশার ভাতিজা শাহীনের কথা কাটাকাটি  হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় কাউন্সিলর জামাল পাশা শ্রাবণকে বেধড়ক মারপিট করেন। গুরুতর আহত শ্রাবণকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার সহপাঠিরা। এই ঘটনায় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন বাদী হয়ে জামালপুর থানায় শিশু আইনে মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার জামাল পাশাকে জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মাইনুদ্দিন সিদ্দিকীর আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
বিডি/এমএসএম