নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাকে বিরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার বেলা ১১টার দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আজহারুল হক তুহিনকে গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই পলাতক ছিলেন চেয়ারম্যান তুহিন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। একটি নাশকতার মামলার তদন্তে সত্যতা পাওয়ায় ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।