ময়মনসিংহের হালুয়াঘাটের পাগল পাড়া বাজারে মোটরসাইকেল চেকিংকালে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন পুলিশ কনস্টেবল ইজাজুল হক। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার সময় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত ইজাজুলকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার রাত সাড়ে ৩টার সময় হালুয়াঘাটের পাগল পাড়া বাজারে মোটরসাইকেল চেকিংকালে লিয়ন (২৮) নামে এক সন্ত্রাসী অতর্কিতভাবে কনস্টেবল ইজাজুলের ওপর হামলা করে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
লিয়ন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে থানায় ডাকা হয়েছে। লিয়নকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে জানান তিনি।