কাভার্ডভ্যানের ধাক্কায় একসঙ্গে দুই বোন নিহত

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ জানান, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে। পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পারাপারের সময় ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানা তিনি।