জামালপুর জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা

জামালপুররাজন সাহা রাজুকে সভাপতি ও ফারহান আহম্মেদকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার জেলা যুবলীগের সম্মেলন শেষে গভীর রাতে সার্কিট হাউসের সভা কক্ষে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে রাজন সাহা রাজুকে সভাপতি, এরশাদ হোসেন সোহেলকে সিনিয়র সহ সভাপতি, ফারহান আহম্মেদকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন ও এস এম মারুফুর রহমান সুমনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। এসময় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিসহ আ.লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

খুলনাখুলনায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

/টিএন/আপ-এআর/