এভাবেই প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই প্রতিবাদী প্রতীকী পথ নাটকের আয়োজন করা হয়।
আয়োজক শিক্ষার্থীরা বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার সংস্কৃতি তুলে ধরার জন্যই এই আয়োজন। চলমান হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকাই এ নাটকে দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে একটু দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী। হত্যার বিচারের দাবিতে শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগসহ, বিভিন্ন বিভাগ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন আন্দোলন করছে।
/এনএস/টিএন/