ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, আগামী ৭ মে ক্ষেতলাল উপজেলার আলমপুর ও মামুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা নিয়ে আওয়ামী লীগ ও বিরোধী পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি অভিযোগের কারণে নানা উৎকণ্ঠা বিরাজ করছে। এরকম অভিযোগ পেয়ে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বুধবার সকালে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে র্যাবের একটি দল আলমপুর ইউনিয়নের ফুলদিঘী বাজারে অভিযান চালায়। সেখানে আলমপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমের নির্বাচনি ক্যাম্প সংলগ্ন পূর্ব পাশের তালাবদ্ধ একটি ঘর থেকে একটি কুড়ালসহ ১৬টি ধারালো অস্ত্র এবং বেশ কিছু লাঠি-সোটা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
আলমপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম জানান, নির্বাচন শুরুর পর থেকে নিয়মতান্ত্রিকভাবে তিনি প্রচারণা চালাচ্ছেন। এখানে আইনের ব্যঘাত ঘটানোর মতো কাজের সঙ্গে তিনি অথবা তার কোনও নেতা-কর্মী জড়িত নয়। পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষরা তাকে নিয়ে ষড়যন্ত্র করছেন।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, অস্ত্রগুলির জব্দ তালিকা প্রস্তুতের পর থানায় র্যাবের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হবে।
আরও পড়ুন:
/এআর/