চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গান পাউডার জব্দ

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে চার কেজি ছয়শ’ গ্রাম গান পাউডার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে এই গান পাউডার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল হাসান জানান, সকাল পৌনে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত ফাঁড়ির একটি দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মায় ভাসমান একটি নৌকাকে চ্যালেঞ্জ করে ঘাটে ভেরার সংকেত দেয়। পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে গান পাউডারগুলো জব্দ করে।সুবেদার লুৎফর রহমান টহল দলটির নেতৃত্ব দেন।
জব্দ করা গান পাউডারের আনুমানিক মূল্য প্রায় লাখ টাকা। তবে ওই নৌকায় নারী-পুরুষ মিলে প্রায় ৩০ জন যাত্রী থাকলেও কেউ ব্যাগের মালিকানা স্বীকার করেনি।
তিনি আরও বলেন, জব্দকৃত গান পাউডার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হচ্ছে এবং গান পাউডারের আসল মালিককে ধরতে গোপন অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন:
বিএনপির নতুন নাম নালিশ পার্টি: সেতুমন্ত্রী

 

/বিটি/টিএন/