বগুড়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিবগুড়ায় দুই রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল ও একটি দেশীয় এলজিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে গাবতলী উপজেলার হামিদপুর খলিসাকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন র‌্যাবের সদস্যরা। এ ব্যাপারে বৃহস্পতিবার গাবতলী থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের কুটুরবাড়ি পূর্বপাড়া গ্রামের রাজিব হোসেন সুমন (৩০) ও শাখারিয়া উলিপুর ফকিরপাড়ার অলি আহমেদ (২০)।
র‌্যাব সূত্র জানায়, সন্ত্রাসী সুমন ও অলি আহমেদ বগুড়ার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বুধবার রাত আড়াইটার দিকে তারা গাবতলীর হামিদপুর খলিসাকুড়া গ্রামে অপরাধ কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপনে খবর পেয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় লাইটগান (এলজি) ও দুটি হাসুয়া পাওয়া যায়।

র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মেজর এএফএম আজমল হোসেন জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাবের পক্ষে তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন:

Narayanganj_Arrest Counsilorনূর হোসেনের ভাতিজা মদসহ গ্রেফতার

/এআর/