রাবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে মশাল মিছিল


20160428_192141রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক সায়েদুজ্জামান, প্রভাষক সোহেল মেহেদী, সুমন হোসেন, মনিরুজ্জামনসহ শতাধিক শিক্ষার্থী।

/এনএস/এআর/