রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও জড়িতের শাস্তির দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
/বিটি/আপ-এআর/