এ সময় মন্ত্রী জামায়াত-বিএনপির সমালোচনা করে বলেন, এক সময় জামায়াত-বিএনপি জোট বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে মসজিদ মাদ্রাসা থাকবে না। কিন্তু বাস্তবে তার উল্টো হয়েছে। দেশে মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়েছে, সংস্কারও হয়েছে।
সমাবেশে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাফিজ চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
আরও পড়তে পারেন: মা-বাবার সঙ্গে অসদাচরণের দায়ে সাবেক পৌর কাউন্সিলরের কারাদণ্ড
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহাসহ স্থানীয় নেতারা।
/এনএস/এমএনএইচ/