পাবনার ১৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৬৮ জন

পাবনাআগামী ৭ মে চতুর্থ ধাপে পাবনার সুজানগর ও আটঘরিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৬৮ জন। এর মধ্যে সুজানগরের ১০টি ইউনিয়নে ৪২ জন এবং আটঘরিয়ায় ৫টি ইউনিয়নে ২৬ জন প্রার্থী।
সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রশাসন সব ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগামী ৭ মে পাবনার সুজানগরে ১০টি ও আটঘরিয়ার ৫টি ইউনিয়নের নির্বাচন। এ দুই উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬৮ জন। এর মধ্যে সুজানগরে ৪২ ও আটঘরিয়ায় ২৬ জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় বেশি।
তিনি জানান, সুজানগরের ১০ ইউনিয়নের ৯২টি কেন্দ্রের মধ্যে ৬৪টি ভোট কেন্দ্র এবং আটঘরিয়ার ৫টি ইউনিয়নে ৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আটঘরিয়া থানার মাজপাড়া, একদন্ত ও লক্ষ্মীপুর ইউনিয়ন এবং সুজানগর থানার দুলাই, তাঁতীবন্ধ, নাজিরগঞ্জ, মানিকহাট ও সাতবাড়িয়া ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
/এমও/