নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ায় পাবনায় আনন্দ মিছিল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী ও জামায়াতের শীর্ষনেতা মতিউর রহমান নিজামীর আপিল রিভিউ খারিজ হওয়ায় তার নিজ জেলা পাবনায় আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।সমাবেশে এ রায়ে পাবনার মানুষ কলঙ্কমুক্ত হলো বলে জানিয়ে অবিলম্বে রায় কার্যকর করার দাবী জানানো হয়।Pabna Photo-1-5.5.16

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা , আওয়ামী লীগ কার্যালয়ের  সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, মতিউর রহমান নিজামী কেবল পাবনা নয়, সারা বাংলাদেশের রাজাকারদের সংগঠক হিসেবে কাজ করেছে। তার নির্দেশেই ধূলাউড়ী, ডেমরাসহ পাবনার বিভিন্ন গ্রামে অসংখ্য মুক্তিকামী মানুষকে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই রাজাকারের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিও জানান তারা।

অপরদিকে রায়ের প্রতিবাদে পাবনার দাশুড়িয়ায় জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। সমাবেশে বক্তরা বলেন, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দদের হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ বিশেষ আজকের এই রায়। আমরা এই রায়কে স্থগিত করে তাকে মুক্তির দাবি জানাচ্ছি।

এদিকে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির জানান, জামায়াত-শিবিরের যেকোনও ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করার প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে। শহরের মোড়ে মোড়ে র‌্যাব-পুলিশ মোতায়েন আছে।

 আরও পড়ুন:

গাজীপুরগাজীপুরে ট্রাক চাপায় যুবক নিহত

/এআর/