গ্রেফতারের প্রতীকী ছবিভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগ মামলায় বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের কাউন্সিলর জামায়াত নেতা রুহুল কুদ্দুস ডিলুসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। শুক্রবার ভোরে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, শুক্রবার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতা পৌর কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন:
বিলুপ্ত ছিটমহলবাসীবিলুপ্ত ছিটমহলবাসীকে নাগরিকত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি, বঞ্চিত ২২৫ জন
/এআর/