রাজশাহীতে জামায়াতের পৌর আমিরসহ ৩ নেতা গ্রেফতার

রাজশাহীর বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারের প্রতীকী ছবি

গ্রেফতারকৃত অন্য দুজন হলেন, বাঘা উপজেলা জামায়াতের সুরা সদস্য আকরাম আলী এবং পৌর জামায়াতের সুরা সদস্য সাজেদুল ইসলাম।

আরও পড়ুন: সাতক্ষীরা জেলাচাকরি জাতীয়করণের দাবি সাতক্ষীরার নকলনবিশদের

ওসি বলেন, বাঘায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের এই তিন নেতাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

/এএইচ/এইচকে/