বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিএসসিআইসি) নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজশাহীতে আরও একটি নতুন প্রকল্প নির্মাণ করা হবে। প্রকল্পটির কাজ শেষ হলে প্রায় ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্প প্রতিষ্ঠান গড়ার সুযোগ সৃষ্টিতে ৫০ একর জমির প্রকল্পটি নির্মাণ করা হবে। এতে ২৯৬টি শিল্প প্লট থাকবে। বিএসসিআইসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জীবন কুমার চৌধুরী জানান, এ অঞ্চলের সর্বোচ্চ শিল্প সম্ভাবনা ব্যবহারের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকার এই প্রকল্প গ্রহণ করেছে।
তিনি বলেন, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য শিল্প এস্টেট আরও উদ্যোক্তা সৃষ্টি করবে। ইতোমধ্যেই প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) বৈঠকে ইতোমধ্যেই ১২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন: পানামা পেপারসের তালিকায় বাংলাদেশের ৫ প্রতিষ্ঠান ও ৩৫ ঠিকানা
তিনি আরও বলেন, ‘আমরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে যত শিগগির সম্ভব প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করব।
বিসিক পরিচালক বলেন, এস্টেটে মোট প্লটের শতকরা ১০ ভাগ নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত থাকবে।
২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। এতে তিন ধরনের শিল্প প্লট থাকবে।
বিসিক ১৯৬১ সালে রাজশাহী নগরীর অদূরে ৯৫.৭১ একর জমির ওপর বর্তমানের ৩২৫টি প্লট প্রতিষ্ঠা করে। খবর বাসস।
/এসটি/