রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বুধবার দুপুর ২টার দিকে শিবিরকর্মীরা নগরীর হেতেমখাঁ এলাকায় জড়ো হয়ে স্থানীয় গোরস্থানে মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা আয়োজনের চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিবিরকর্মীরা বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় নগরীর বর্ণালী মোড় এলাকায় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় বর্ণালী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চার শিবিরকর্মীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: তিস্তা চুক্তি: কোনদিকে যাবে পশ্চিমবঙ্গের নতুন সরকার
/বিটি/টিএন/আপ-এআর/