বগুড়ায় নাশকতার মামলায় দুই জামায়াত নেতা গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিবগুড়ার আদমদীঘির ধনতলা এবং দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাট এলাকায় নাশকতা মামলার আসামি দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার  রাতে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ।  বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার ধনতলা গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন (৫৮) এবং দুপচাঁচিয়ার ছোট ধাপ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং দুপচাঁচিয়া পৌর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আবদুর রহিম (৫০)।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে আদমদীঘির নশরতপুর এলাকা থেকে জেলা ও পশ্চিম বগুড়ার আঞ্চলিক জামায়াত নেতা মাওলানা মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুপচাঁচিয়ার বাজারদীঘি এলাকায় বাসে পেট্রালবোমা হামলাসহ ১০টি মামলা রয়েছে। এছাড়া ওই রাতেই দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ হাট এলাকা থেকে জামায়াত নেতা আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

আরও পড়ুন: পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৪ পেল আরিফা

/এআর/