তিনি জানান, আগামী ১৪ মে (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরদিন ১৫ মে রবিবার আসবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও আন্দোলনে সংহতি জানাতে রাজশাহী আসবেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার পাশে অধ্যাপক রেজাউলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন বিকেলে ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।
আরও পড়ুন: বিদেশ থেকে শ্রমিক নেওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া
/এমও/