বাঘায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য জয়ী

আবদুর রহমানরাজশাহীর বাঘা উপজেলার নবগঠিত চকরাজাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আবদুর রহমান। এ ওয়ার্ডের চৌমাদিয়া ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩৪০ জন। নির্বাচিত মেম্বার আবদুর রহমান চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুজিবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পদে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে মোবাইলফোনের ম্যাসেজের মাধ্যমে জানানো হয়েছে। বাঘা উপজেলায় ৪ জুন ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এইচকে/
আরও খবর পড়ুন-
রাজধানীর খালের মরণদশা