নাটোরে ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার : প্রাইভেট কার জব্দ

নাটোরনাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি প্রাইভেট কার থেকে ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ফেন্সিডিল বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাজ্জাকের মোড় এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে (ঢাকা মে গ-১২-৫০৮৪) চ্যালেঞ্জ করে পুলিশ। এসময় পুলিশের সিগন্যাল না মেনে দ্রুত চলে যাওয়ার সময় সামনের একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। পুলিশ কারটির পেছনে ধাওয়া করছে দেখে ড্রাইভার গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে গাড়ির মধ্যে রাখা ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: বেড়া পৌরসভার মেয়রসহ ৪ কাউন্সিলর জেল হাজতে

/জেবি/টিএন/আপ-এআর/