সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিসিরাজগঞ্জ জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় তাকে পলাতক আসামি দেখিয়ে সোমবার গভীর রাতে শহরের ফুলবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জাহিদুল ইসলাম শহরের ভাঙ্গাবাড়ী মহল্লার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, জাহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সাভারে পুলিশের পোশাক পরে ছিনতাই 

/বিটি/টিএন/আপ-এআর/