বগুড়ায় নাশকতার মামলায় রাবির ছাত্র গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিনাশকতার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং দৈনিক ভোরের ডাকের রাবি প্রতিনিধি এসএম আল-আমিন হৃদয়কে (২২) গ্রেফতার করেছে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান,আল-আমিন শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের বাসিন্দা।তিনি রাবির শিক্ষার্থী এবং সাংবাদিকতার সঙ্গে জড়িত।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান,আল-আমিন চুপিনগর ইউনিয়ন শিবিরের সভাপতি ও উপজেলা শিবিরের সহ-সভাপতি। তার বিরুদ্ধে ২-৩টি নাশকতার মামলা রয়েছে।

ওসি আরও জানান, শিবির নেতা আল-আমিন গত বছরের ২০ নভেম্বর ডোমনপুকুর এলাকায় ককটেল বিস্ফোরণসহ নাশকতা মামলার আসামি। সে বিভিন্ন সময় জামায়াত-শিবিরের পক্ষে নাশকতায় অংশ নিয়েছে।

তবে এলাকাবাসী পুলিশের এ অভিযোগ অস্বীকার করে বলেন, আল-আমিন পরিস্থিতির শিকার। সে কোনও রাজনীতি বা নাশকতার সঙ্গে জড়িত নয়।

আরও পড়ুন: ব্র্যাক কর্মীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই 

/এআর/