পুলিশ বলেছে, ইউনিয়ন বিএনপির সদস্য সাগরের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার শাহপাড়ার মৃত খাদেম আলীর ছেলে বিএনপি সদস্য সাগর গত ২৮ মে চামরুল ইউনিয়নের নির্বাচনে পরাজিত হন।
রবিবার দুপুরে দুপচাঁচিয়া থানা পুলিশ গোপনে খবর পেয়ে তাকে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপি সদস্য সাগরের বিরুদ্ধে দুটি নাশকতার মামলা রয়েছে। এর একটিতে চার্জশিট হয়েছে।
আরও পড়ুন: সুনীল গোমেজ হত্যারহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে, আটক ১
/এইচকে/