সোমবার বিকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাছান আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এসময় অপর তিনজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস ঘোষণা করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি ওমর ফারুক (২৬) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলদিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিন গোতার ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালে ফজর আলীর মেয়ে মুক্তা খাতুনকে বিয়ে করেন ওমর ফারুক। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন।ওই বছরের ১ নভেম্বর মুক্তাকে তিনি শ্বাসরোধের পর পিটিয়ে হত্যা করেন।
এ ঘটনায় মুক্তার বাবা ফজর আলী বাদী হয়ে মেয়ের জামাই ওমর ফারুকসহ তার পরিবারের ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ চারজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন আদালত।
আরও পড়ুন: মানিকগঞ্জে বজ্রাঘাতে দুই নারীর মৃত্যু
/এনএস/টিএন/আপ-এআর/