বগুড়ার গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সাইফুলসহ দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে তারা গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খানের হাতে ফুলের তোড়া দিয়ে দল বদল করেন।
এছাড়া যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোমিনুল হক শিলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ছাত্রলীগের সভাপতি মিল্টন হোসাইন, যুবলীগ নেতা মনিরুল ইসলাম পিপুল, মিলন মিয়া, মাহবুর রহমান, রনি প্রমুখ।
/এমও/