এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে ভারতীয় বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তারা আটক বাংলাদেশিদের ছেড়ে দিলে আমরা আটক ভারতীয়দের ছেড়ে দেবো।
স্থানীয়রা জানান, চারঘাট পৌরসভার মিয়াপুর গ্রামের দুদু মিয়া, মান্না, ফারুক, মিজান, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মাসুদসহ বেশ কয়েকজন জেলে প্রতিদিনের মতো বুধবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। ইঞ্জিনচালিত দুটি নৌকা মাছ ধরার এক পর্যায়ে ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ধাওয়া দিয়ে দুটি নৌকাসহ বাংলাদেশি ১০ জেলেকে আটক করে। এ সংবাদ জানতে পেরে বাংলাদেশি সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় ১১ জেলেকে আটক করে বিজিবি।
ভারতীয় ১১ জেলেকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে চারঘাট কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী জানান, ভারতীয় বিএসএফ সদস্যরা আমাদের বাংলাদেশি ১০ জেলেকে দুটি মাছ ধরার নৌকাসহ ধরে নিয়ে গেছে। বিএসএফ সদস্যদের দাবি বাংলাদেশি জেলেরা ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করেছে। কিন্তু ভারতীয় জেলেরাও কোনও বাধা ছাড়াই বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। পরে ভারতীয় ১১ জেলেকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করার অভিযোগে আটক করা হয়েছে।
আরও পড়ুন-
সাব-জেলে থেকে ভাবতাম কবে আবার এই সংসদে বসতে পারবো: প্রধানমন্ত্রী
ঝিনাইদহের চেয়ারম্যানের বরখাস্তে স্থগিতাদেশ
/এফএস/টিএন/