আরিফুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে। তিনি পাবনা পশ্চিম অঞ্চল ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি বলে জানায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, পাবনা সদর উপজেলার বাজিতপুর এলাকার এক বাড়িতে শিবির নেতা আরিফুল ইসলাম অবস্থান করছিলেন গত রাতে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটকের সময় পড়ে গিয়ে আঘাত পাওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন আটক শিবির নেতার কাছ থেকে নিহত সেবক হত্যার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
বরিশালে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রতিপক্ষের গুলিতে নিহত ১
/বিটি/