মামলার তদন্তকর্মকর্তা আব্দুল হাই জানান, নিহত সুনীল গোমেজের বাড়িতে দীর্ঘদিন থেকেই ভাড়া থাকত মনি। তার স্বামী রফিকুল ইসলাম ঢাকায় চাকরি করায় নর্দায় ভাড়া থাকত। মাঝে মাঝে মনি স্বামীর ভাড়া বাড়িতে যেত।
খ্রিস্টান সুনীল হত্যাকাণ্ডের ঘটনায় মনিকে সন্দেহ করার এক পর্যায়ে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গত শনিবার রাতে মনিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বিকালে ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালাতে হাজির করা হয়। সোমবার দুপুরে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে এবার দুদকের মামলা
/এআর/