সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

গ্রেফতারের প্রতীকী ছবিসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শার্টার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের উত্তর পাশে বালুকোল নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট গ্রামের কারিগরপাড়া গ্রামের সাইদুল ইসলাম (২৮) ও একই এলাকার ইমরান হোসেন (৩৬)।
ডিবি পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রওশন আলী জানান, বুধবার রাতে মহাসড়কে টহল দিচ্ছিল ডিবি পুলিশ। গভীর রাতে ঝাঐল ওভার ব্রিজের উত্তরপাশে বালুকোল গ্রামের মাঠের মধ্যে ৭-৮ জন সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

এসআই রওশন আরও জানান, আটক ডাকাত সাইদুল ইসলামের বিরুদ্ধে ৩টি ও ইমরান হোসেনের বিরুদ্ধে ৪টি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে।

/এআর/

আপ: এইচকে

আরও পড়ুন: জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ফায়জুল্লাহ