গোদাগাড়ীতে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

রাজশাহীরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক চাপায় নাজমুল হক (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলা সদরের হলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক হলের মোড় এলাকার রমজান আলী ওরফে রমজান কশাইয়ের ছেলে। সে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়তো।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগতির একটি ট্রাক নাজমুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
/এসএনএইচ/টিএন/

আপ: এইচকে

আরও পড়ুন: ঘটনা অন্য জায়গায় ঘটলে আসামিদের গ্রেফতার করতে পারতাম