শুক্রবার (১৭ জুন) পাবনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন। দেশের উন্নয়নে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় এনে তা কার্যকর করেছে। সরকার এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেবে। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যে কোনও মূল্যে দুর্বৃত্তদের অপতৎপরতা বন্ধ করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন।
গত ১০ জুন পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্য রঞ্জন পান্ডের হত্যার ব্যাপারে তিনি বলেন, সন্ত্রাসীরা ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতির মাধ্যমে দেশে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টি করে আইন শৃঙ্খলাকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর, র্যাব কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন-
আইএস এর ধ্যান-ধারণায় উদ্বুদ্ধ ফাইজুল্লাহ!
বাংলাদেশে ‘গণগ্রেফতার’ বন্ধের দাবি এইচআরডব্লিউ’র
/এআর/এফএস/