৪৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, দুপুর ১২টায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতে আইন-শৃঙ্খলা বাহিনী লাশ দুটি গ্রহণ করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, ৪৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে রবিবার রাত ২টার দিকে গরু আনতে যাওয়ার সময় বিএসএফ’র গুলিতে নিহত হন সাজাহান আলী ভুট্টু ও জোবদুল হক।
আরও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
/বিটি/